সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি ফ্যামেলি কার্ড বিতরণে কোনও অনিয়ম বরদাস্ত করিনি: অর্থ ও পরিকল্পনামন্ত্রী নেপাল- চীনের তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মক্কা চুক্তির বিষয়ে ‘সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার’-আইনমন্ত্রী নিউইয়র্কে নয়, পেন্টাগনে ৯/১১-এর ২৫তম বার্ষিকী পালন করবেন ট্রাম্প সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: কাদের গনি চৌধুরী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট গুম-খুনের শিকার এবং জুলাইয়ে শহীদ ও আহত পরিবারের ৭৪ জনকে চাকুরির নিয়োগপত্র প্রদান প্রধানমন্ত্রীর

নীল রঙের মায়ায় নিউ ইয়র্কের রাস্তায় মেহজাবীনের রূপের জাদু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮:১৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিখ্যাত ব্রুকলিন ব্রিজে রয়্যাল ব্লু গাউনে এক মায়াবী লুকে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করলেন; আর তা নজর কাড়ল ভক্তদের মাঝে।

ছবিতে দেখা যায়, নিউ ইয়র্কের সুউচ্চু স্থাপনাগুলোকে তুলে ধরে বেশ কয়েকটি পোজে ছবি তুলেছেন মেহজাবীন। কখনো মুখ ঢেকে হাসছেন, আবার কখনো শুয়েও পোজ দিয়েছেন। নন্দিত এই অভিনেত্রীর ছবি ভক্তদের মাঝে আলাদা করে নজর কেড়েছে।

অভিনেত্রীর পরনে একটি স্লিভলেস রয়্যাল ব্লু টায়ার্ড টিউল গাউন; যেখানে চোখ আটকেছে ভক্তদের। পোশাকের সঙ্গে মার্জিত হেয়ারস্টাইল, পরিমিত সাজ ও আত্মবিশ্বাসী চাহনি ছবিগুলোতে এক রাজকীয় আবহ ফুটিয়ে তুলেছে।

বলা যায়, কলিন ব্রিজের কাঠের ওয়াকওয়ে ও সুউচ্চ কাঠামোর মাঝে নেওয়া মেহজাবীনের প্রতিটি ভঙ্গিই যেন ছিল কোনো রাজকীয় দৃশ্যপট।

ছবিগুলোর ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘বিকজ কাল হো না হো…’। কালজয়ী হিন্দি ছবি ‘কাল হো না হো’-এর সেই নিউ ইয়র্ক শহরের আমেজ থেকেই যে এই স্নিগ্ধ ফটোশুটের অনুপ্রেরণা, তা ক্যাপশনেই স্পষ্ট করে দিয়েছেন এই অভিনেত্রী।

প্রিয় তারকাকে এমন গ্ল্যামারাস লুকে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। প্রকাশের পর থেকেই ছবিগুলোর কমেন্ট বক্সে ভালোবাসা প্রকাশ করেন অনুরাগীরা। কেউ তাকে ‘নীল পরী’ বলেও আখ্যা দিচ্ছেন।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্য সবসময়ই দর্শকদের নজর কাড়েন মেহজাবীন চৌধুরী। নাটক পেরিয়ে ওটিটি ও চলচ্চিত্রেও নিজের সুদৃঢ় অবস্থান তৈরি করা এই তারকার নতুন এই লুক ভক্তদের মাঝে সাড়া ফেলেছে; তা বলাই বাহুল্য।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর