রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হাম উপসর্গে ১৩ জনের মৃত্যু খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে ইমামদের প্রতি আহ্বান ধর্মমন্ত্রীর ৫ আগস্ট পরবর্তী দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পুলিশ : আইজিপি বাংলাদেশে পরিকল্পিতভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি : রুহুল কবির রিজভী বট ও গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগের মধ্যে নয়, বিএনপির মধ্যেও আছে: মীর শাহে আলম অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে : ভারপ্রাপ্ত মহাসচিব স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার

৪৭ বছর বয়সে মা হয়ে আলোচনায় চীনা অভিনেত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

আবারও মাতৃত্বের স্বাদ পেলেন চীনা অভিনেত্রী তাং ওয়েই। ৪৭ বছর বয়সে তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। তার প্রতিনিধি জানিয়েছেন, তাং ওয়েই একটি পুত্রসন্তানের মা হয়েছেন। দক্ষিণ কোরিয়ার নির্মাতা কিম তে-ইয়ংয়ের সঙ্গে বিবাহিত জীবনের এটি তাদের দ্বিতীয় সন্তান। এর আগে ২০১৬ সালে এই দম্পতির ঘরে জন্ম নেয় কন্যাসন্তান সামার। 

শুক্রবার (২৪ জুলাই) ভিএনএক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বুধবার তাং ওয়েই চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট মোমেন্টসে একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, পরিবারের চার সদস্য হাত ধরে আছেন। ছবির সঙ্গে ছিল নবজাতককে উৎসর্গ করে কিম তে-ইয়ংয়ের আঁকা একটি ঘোড়াশাবকের ছবিও। প্রথম সন্তান সামারের কথা উল্লেখ করে তাং ওয়েই লেখেন, ‘এখন আমাদের চার সদস্যের পরিবারের যাত্রা শুরু হলো।’

এই ঘোষণার আগে কয়েক মাস ধরেই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জোর গুঞ্জন চলছিল। চলতি বছরের এপ্রিলে সাংহাইয়ে একটি বিলাসবহুল ব্র্যান্ডের অনুষ্ঠানে বেবি বাম্পসহ দেখা যাওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয়। পরে স্বামী কিম তে-ইয়ং ও মেয়ে সামারের সঙ্গে একটি পারিবারিক ছবি প্রকাশ করে গর্ভধারণের খবর নিশ্চিত করেন তিনি। এসময় তাং লিখেছিলেন, ‘আমরা খুবই খুশি। আমাদের পরিবারে নতুন একজন সদস্য যোগ দিচ্ছে। সবাই শিশুটির সঙ্গে দেখা করার অপেক্ষায় আছে।’ গত মাসে হংকংয়ে এই দম্পতিকে একসঙ্গে দেখা যাওয়ার পর অনলাইনে আবারও সন্তান জন্মের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

১৯৭৯ সালে জন্ম নেওয়া তাং ওয়েই ২০০৪ সালে অভিনয়জীবন শুরু করেন। ২০১০ সালে ‘লেট অটাম’ সিনেমার শুটিংয়ের সময় পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে প্রেম, এরপর ২০১৪ সালে বিয়ে। বর্তমানে দুই সন্তানকে নিয়ে তাদের পরিবার পূর্ণতা পেল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর