সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
২৫ দিনে প্রবাসী আয় এসেছে ২৮ হাজার কোটি টাকা পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে আলটিমেটাম, না মানলে বৃহত্তর কর্মসূচি ব্যাংককর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ৬০ দিনের মধ্যে কম খরচে নিখুঁত ও প্রাণঘাতী হামলা : ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ এক নৈশপ্রহরীকে বরখাস্ত ব্যাটারি চুরির অভিযোগে গাজীপুরে যুবককে গাছে বেঁধে নৃশংসভাবে কুপিয়ে হত্যা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে: ইরানের সেনাবাহিনী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতি, স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিচ্ছে ইসি ভোর থেকে অপেক্ষায়, তবু মিলছে না গ্যাস

আর্জেন্টিনার প্রশংসা করে চিঠি লিখে প্রশ্নের মুখে ফিফা সভাপতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন

বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে একটি চিঠি পাঠিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেই চিঠিতে আর্জেন্টিনার ফুটবলারদের ‘পেশাদারিত্ব’-এর প্রশংসা করেছেন ফিফা সভাপতি। এতেই প্রশ্নের মুখে পড়েছেন ইনফান্তিনো। 

dhakapostdhakapost

এমন সময়ে চিঠিতে আর্জেন্টিনার খেলোয়াড়দের পেশাদারিত্বের প্রশংসা অনেকের কাছেই ভালো ঠেকেনি। ফিফা সভাপতি চিঠি দিয়েছেন চ্যাম্পিয়ন হওয়া স্পেন ও তৃতীয় হওয়া ফ্রান্সকেও। ফিফা সভাপতির এই চিঠির  সত্যতা নিশ্চিতের দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

ফিফা সভাপতির চিঠির অনুবাদকৃত অংশ নিচে তুলে দেওয়া হলো—

‘প্রিয় সভাপতি মহোদয়, বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনা রৌপ্য পদক অর্জন করেছে। আর্জেন্টাইন ফুটবলের এই গুরুত্বপূর্ণ নতুন সাফল্যের জন্য আমি আবারও আন্তরিক অভিনন্দন জানাই। ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবলের এক অবিস্মরণীয় উৎসব হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। দারুণ সব ম্যাচ, নতুন প্রতিভাদের উত্থান, তারকা খেলোয়াড়দের উপস্থিতি এবং দর্শকে পূর্ণ স্টেডিয়ামগুলোর অসাধারণ পরিবেশ এই আসরকে বিশেষ করে তুলেছে। আলবিসেলেস্তেদের দুর্দান্ত পারফরম্যান্সও এই বিশ্বকাপকে ব্যতিক্রমী এক আসরে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে মুগ্ধ করেছে। অনুগ্রহ করে খেলোয়াড়দের, কোচ লিওনেল স্কালোনিকে, কোচিং ও চিকিৎসা দলের সদস্যদের এবং পুরো টুর্নামেন্টজুড়ে দলকে সমর্থন ও উৎসাহ দিয়ে যাওয়া অসংখ্য সমর্থকের কাছে আমার আন্তরিক অভিনন্দন পৌঁছে দেবেন। এ ধরনের সাফল্য সবসময়ই নিরবচ্ছিন্ন পরিশ্রম, পেশাদারিত্ব, সূক্ষ্ম বিষয়ে মনোযোগ, পাশাপাশি আবেগ, অঙ্গীকার এবং এই সুন্দর খেলাটির প্রতি ভালোবাসার ফল। এসবই আর্জেন্টাইন ফুটবলের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ভবিষ্যতের ইঙ্গিত দেয় এবং নিঃসন্দেহে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে। প্রিয় সভাপতি, আগামী প্রতিযোগিতাগুলোর জন্য আপনাকে শুভকামনা জানাই। খুব শিগগিরই আবার দেখা হবে বলে আশা করি। আন্তরিক শুভেচ্ছাসহ, জিয়ান্নি ইনফান্তিনো।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর