শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ইতিহাস গড়ে প্রথমবার ভারতকে হারাল আয়ারল্যান্ড

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬, ৩:২০ অপরাহ্ন

 আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে নতুন অধ্যায় রচনা করেছে আইরিশরা।

বেলফাস্টে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৩৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ভারতের বিপক্ষে এটি তাদের প্রথম জয়। এর আগে দুই দলের ১১টি দেখাতেই হেরেছিল আইরিশরা। টি-টোয়েন্টিতে নবমবারের লড়াইয়ে এসে মিলল কাঙ্ক্ষিত সাফল্য।

টসে জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৮২ রান তোলে আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন অধিনায়ক লরকান টাকার। গ্যারেথ ডিলানি খেলেন ৪৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। ভারতের হয়ে হারশিত রানা নেন সর্বোচ্চ তিন উইকেট।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভারত। ওপেনার অভিষেক শর্মা মাত্র ২০ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৯ রানের ঝড়ো ইনিংস খেললেও অন্য ব্যাটাররা সুবিধা করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে শিবম দুবের ব্যাট থেকে।

আয়ারল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন ম্যাট হোলার্ড। ২৮ রানে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। তার নেতৃত্বে ভারতকে ১৪৮ রানে গুটিয়ে দিয়ে ৩৪ রানের ঐতিহাসিক জয় নিশ্চিত করে স্বাগতিকরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর