মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও স্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় নেতৃত্ব দিয়েছে পাকিস্তান: শাহবাজ শরিফ ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি ঢাকায় নিরাপত্তা জোরদার, বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন অবশেষে হরমুজ প্রণালি পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’, প্রধানমন্ত্রীকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পোস্ট ‘আমার বন্ধু মহাজাদু জানে’ জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ বিশ্বব্যাপী পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের এমবাপ্পের জোড়া গোলে নক আউট পর্বে ফ্রান্স

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি এই নতুন রেকর্ড গড়েছেন।

যুক্তরাষ্ট্রের ডালাসে ম্যচের ৩৮ মিনিটে গোল করে তিনি জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডকে ছাড়িয়ে যান। এরপর ইনজুরি টাইমে আরও এক গোল করে নিজের রেকর্ডকেই সমৃদ্ধ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

এর আগে আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে ৩-০ গোলে জয়ী হয়েছিল আর্জেন্টিনা। ঐ ম্যাচে হ্যাটট্রিক করে মেসি ক্লোসার রেকর্ড স্পর্শ করেছিলেন।

কালকের ম্যাচে ৯ মিনিটে পেনাল্টির সুযোগ নষ্ট করেন ৩৮ বছর বয়সী মেসি।

২০০৬ সালে অভিষেকের পর মেসি এবার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন। জাতীয় দলের হয়ে ২০১ আন্তর্জাতিক ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ১২২।

১৯৬২ সালে পরপর দুই বিশ্বকাপ শিরোপা দখলের যে রেকর্ড ব্রাজিলের আছে মেসির নেতৃত্বে সেটা স্পর্শ করার লক্ষ্যে এখন বিভোর আর্জেন্টাইন সমর্থকরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর