বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সৌদি আরবের সাথে ড্র করল উরুগুয়ে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৫:১২ অপরাহ্ন

পিছিয়ে থেকেও  বিশ^কাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে ড্র করল উরুগুয়ে। আজ মঙ্গলবার ভোরে ‘এইচ’ গ্রুপের ম্যাচে সৌদি আরবের সাথে ১-১ গোলে ড্র করে উরুগুয়ে।

২০২২ সালের বিশ^কাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ^কে চমকে দিয়েছিল সৌদি আরব। এবার জয় না পেলেও, উরুগুয়ের সাথে ড্র করে নিজেদের চমক অব্যাহত রেখেছে তারা।

মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩০ মিনিটে গোলের বড় সুযোগ পায় উরুগুয়ে। ফেদেরিকো ভিনাসের নেওয়া দারুন হেড দক্ষতার সাথে হাত দিয়ে ক্রসবারের উপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন সৌদি আরবের গোলরক্ষক আল ওয়াইজ।

প্রথমার্ধে খুব বেশি সময় বল দখলে রাখতে না পারলেও ম্যাচের ৪১ মিনিটে প্রথম গোল পায় সৌদি আরব। কর্নার থেকে আল জুুয়াইর দেওয়া বলে জোড়ালো শটে গোল করেন আবদুল্লাহ আল আমরি। ১-০ গোলে এগিয়ে ম্যাচের প্রথমভাগ শেষ করে সৌদি আরব।

ম্যাচে সমতা ফেরাতে দ্বিতীয়ার্ধে সৌদি আরবকে আক্রমনে কোনঠাসা করে ফেলে উরুগুয়ে। কিন্তু সৌদি আরবের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলের দেখা পাচ্ছিল না উরুগুয়ে।

অবশেষে অনেক চেষ্টার পর ৮০ মিনিটে ম্যাচে সমতা ফেরায় উরুগুয়ে। ফেদেরিকো ভিনাসের হেড সৌদি আরবের গোলরক্ষক আল ওয়াইজ ফিরিয়ে দেন। ফিরতি বলে ডি-বক্স থেকে জোরাল শটে গোল করেন মাক্সি আরাউহো। ম্যাচে ১-১ সমতা ফিরে।

ম্যাচের বাকী সময়ে আর কোন গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে সৌদি আরব ও উরুগুয়ে।

আগামী ২১ জুন গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেড ভার্দের বিপক্ষে খেলতে উরুগুয়ে। একই দিন সৌদি আরবের প্রতিপক্ষ স্পেন। নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে স্পেন ও কেপ ভার্দে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর