বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মধ্যরাতে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু , মরক্কোর বিপক্ষে সম্ভাব্য একাদশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল পাচ্ছে না তাদের সবচেয়ে বড় তারকা নেইমারকে। কাফ মাসলের চোট পুরোপুরি না সারায় মরক্কোর বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

তবে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরবেন নেইমারই।

নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ৪-২-৩-১ ফরমেশনে খেলতে পারে ব্রাজিল। নেইমারের অনুপস্থিতিতে মাঝমাঠের আক্রমণভাগে খেলতে দেখা যেতে পারে রাফিনিয়াকে।

সেক্ষেত্রে ডান উইংয়ে সুযোগ পেতে পারেন গাব্রিয়েল মার্তিনেল্লি, এন্ড্রিক, লুইস এনরিক কিংবা কিংবা বোর্নমাউথের ফুটবলার রায়ান। যদিও স্ট্রাইকারের পেছনে লুকাস পাকেতাকে খেলিয়ে রাফিনিয়াকে তার স্বাভাবিক উইং পজিশনেও রাখা হতে পারে।

আক্রমণভাগে আরেকটি সিদ্ধান্ত নিতে হচ্ছে আনচেলত্তিকে। হোয়াও পেদ্রোকে স্কোয়াডের বাইরে রাখায় মূল স্ট্রাইকার হিসেবে এখন বিকল্প দুজন—ইগোর থিয়াগো এবং এন্দ্রিক। তবে সাম্প্রতিক প্রীতি ম্যাচে পানামার বিপক্ষে সামনে খেলেছিলেন মাথেউস কুনিয়া এবং আত্মঘাতী গোল করলেও আবারও একাদশে সুযোগ পেতে পারেন তিনি।

গোলবারের নিচে থাকছেন আলিসন বেকার। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ায় ধারণা করা হচ্ছে, মার্চের পর এটিই হবে ক্লাব বা জাতীয় দলের হয়ে তার দ্বিতীয় প্রতিযোগিতামূলক ম্যাচ।

রক্ষণভাগে অধিনায়ক মার্কুইনোসের সঙ্গে খেলতে পারেন গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস। যদিও আর্সেনালের হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলার কারণে দেরিতে দলে যোগ দেওয়ায় প্রস্তুতি ম্যাচগুলোতে খেলেননি তিনি।

ডিফেন্সের বাকি দুই পজিশনে থাকতে পারেন দানিলো এবং আলেক্স সান্দ্রোকে। মিডফিল্ডে দেখা যেতে পারে অভিজ্ঞ জুটি কাসেমিরো ও ব্রুনো গিমারায়েস।

সম্ভাব্য ব্রাজিল একাদশ: আলিসন; দানিলো, মার্কুইনোস, গ্যাব্রিয়েল, অ্যালেক্স সান্দ্রো; কাসেমিরো, ব্রুনো গিমারায়েস; রাফিনিয়া, পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র; কুনিয়া।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর