আজ রোববার (৩১ মে) হাইভোল্টেজ এই ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে আসরের সেমিফাইনাল নিশ্চিত করে মারিয়ারা।
ভারতের গোয়ার পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি।
ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটিয়েছেন সাবিনা-রূপনাদের দল। সকালে গোয়ার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে প্রায় দেড় ঘণ্টা অনুশীলন করে তারা। সেখানে ওয়ার্ম-আপ ও পাসিং ড্রিলের পর পজেশন হোল্ড এবং ছোট ছোট দলে ভাগ হয়ে ম্যাচ-সিনারিও অনুশীলন করেন ফুটবলাররা।
ম্যাচের আগে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার বলেন, তারা এখন একটি সম্পূর্ণ ভিন্ন দল এবং অনেক ভালো ফুটবল খেলছে। দলে কিছু প্রকৃত ম্যাচ উইনার রয়েছে। ভারতের আক্রমণাত্মক মানসিকতা থাকলে তাদেরও তা আছে। তারা যেমন প্রয়োজন হলে রক্ষণ সামলাতে জানে, তেমনি গোলের সুযোগও তৈরি করতে পারে।