বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

টেস্টে চতুর্থ শতক হাকালেন লিটন দাস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৭ অপরাহ্ন

দলের চরম বিপর্যয়ের মুখে দেয়াল হয়ে দাড়িয়ে টেস্টে চতুর্থ শতক হাকালেন লিটন দাস ।রাওয়ালপিন্ডি টেস্টের আজ তৃতীয় দিনের শুরুটা বাজে হয়েছিল বাংলাদেশের। দলীয় মাত্র ২৬ রান থাকা অবস্থায় প্রথম ৬টি উইকেট সফরকারীরা। সেখান থেকে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের জুটিতে ভর করেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৬৫ রানের জুটি গড়ার পর মিরাজ সাজঘরে ফিরলেও লিটন টিকে থাকেন উইকেটে। নিজের সেঞ্চুরিও তুলে নিলেন এই টাইগার ব্যাটার।

ব্যাটিং ধ্বসের এই দিনে লিটনের এই দারুণ ব্যাটিং পারফরম্যান্সটাই যেন প্রয়োজন ছিল বাংলাদেশের। লাল বলের ফরম্যাটে এটি ছিল লিটনের চতুর্থ সেঞ্চুরি এবং পাকিস্তানের বিপক্ষে এটি ছিল তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২০২১ সালে চট্টগ্রামে এই পাকিস্তানের বিপক্ষেই শতকের দেখা পেয়েছিলেন তিনি।

আজ রাওয়ালপিন্ডির মাঠে ১৭১ বলে ব্যক্তিগত শতকের দেখা পান লিটন। সেঞ্চুরির এই ইনিংসে ছিল ১১টি চার এবং ২টি ছক্কার মার।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর