রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র: মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা রাজশাহীর আম বাজারে আসার সময়সূচি ঘোষণা পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ১৫ উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার শিক্ষক নিয়োগে জরুরি নির্দেশনা আইভীর জামিন আপিলে বহাল, মুক্তিতে বাধা নেই রাজনীতির পাশাপাশি অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাইলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী ‘ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে’-শেখ রবিউল আলম

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬, ৫:১০ অপরাহ্ন

বাংলাদেশ নারী ক্রিকেট দলের তাদের চোখ এখন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। আগামী ১২ মে থেকে ক্রিকেটারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্যাম্প শুরু হবে।

আজ  রোববার (১০ মে) আইসিসির এই মেগা ইভেন্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

বিশ্বকাপের জন্য ঘোষিত দলে সবশেষ শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। নতুন করে জায়গা পেয়েছেন তাজ নেহার।

আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে ১২ দলের এই মেগা ইভেন্ট শুরু হবে। যেখানে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপ ‘এ’-তে। গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো হচ্ছে– সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে খেলবে– ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। একই ভেন্যুতে ১৪ জুন বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচ মেয়েরা এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে। এরপর ১৭, ২০, ২৫ ও ২৮ জুন গ্রুপপর্বের পরবর্তী ম্যাচে লড়বে জ্যোতির দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর