শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতলেন টাইগার নাহিদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন

পাকিস্থানের পিএসএল ফাইনালে দুর্দান্ত বোলিং করে ‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রবিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে তার নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় ভূমিকা আসে দলের জয়ে।  

ম্যাচের শুরুটা কিছুটা খরুচে হলেও দ্রুতই ঘুরে দাঁড়ান নাহিদ। শেষ তিন ওভারে একটিতে মেডেনসহ প্রতিপক্ষকে চাপে রাখেন তিনি। ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার। তার ইকোনমি রেট ছিল ৫.৫০। এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি ‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার জেতেন এবং পুরস্কার হিসেবে পান ৩ লাখ পাকিস্তানি রুপি।

এছাড়া পিএসএল ফাইনালের ইতিহাসে মেডেন ওভার করা তৃতীয় পেসার হিসেবে নাম লেখান নাহিদ। এর আগে ২০২১ সালে ইমরান খান এবং ২০২৪ সালে খুশদিল শাহ এই কীর্তি গড়েছিলেন, দুজনই খেলেছিলেন মুলতান সুলতান্সের হয়ে।

মূলত চার ম্যাচ খেলে দেশে ফেরার কথা ছিল নাহিদের। তবে ফাইনালে ওঠায় পেশোয়ার জালমি তাকে বিশেষ অনুমতি দেয়, ফলে তিনি শিরোপা নির্ধারণী ম্যাচে অংশ নিতে পারেন।

পুরো টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে ৫.৪৪ ইকোনমি রেটে ৯ উইকেট নেন নাহিদ। তার অসাধারণ পারফরম্যান্সেই পেশোয়ার জালমি দীর্ঘ ৯ বছরের শিরোপা খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর