বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ এসে পৌঁছেছে পাকিস্তান দল।

আজ রোববার (৩ মে) সকালে ঘোষিত স্কোয়াডের প্রথম বহর ঢাকায় পা রেখেছে।

স্কোয়াডের কিছু খেলোয়াড় এখনও আসেননি। পিএসএলের ফাইনাল থাকায় বাকি সদস্যরা আসবেন পরের দফায়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল আগেই। ১৬ সদস্যের স্কোয়াডে প্রথমবার সুযোগ পেয়েছেন চার জন ক্রিকেটার। তারা হলেন— আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি। এদিকে পাকিস্তানকে দুই ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন শান মাসুদ।

বাংলাদেশ সফরে ৪ জন নতুন খেলেয়াড়কে দলে অর্ন্তভূক্ত করেছে পাকিস্তান। স্কোয়াড ঘোষণার দিনই সেটি জানা গেছে। পাকিস্তানকে এই সিরিজে নেতৃত্ব দেবেন শান মাসুদ। এছাড়া টেস্ট দলের কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে দেশটির সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের।

পাকিস্তান টেস্ট দল: 

শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

উল্লেখ্য, দুই ম্যাচের সিরিজটি হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকায় প্রথম টেস্ট শুরু হবে আগামী ৮ মে। আগামী ১৬ মে দ্বিতীয় টেস্ট হবে সিলেটে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর