সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চট্টগ্রামে দুর্বৃত্তদের হামলায় জামায়াত কর্মী নিহত গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী খালিয়াজুারীতে বজ্রপাতে তিন জনের মৃত্যু টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত আপিলে বহাল দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার: বিমান কর্তৃপক্ষ ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের স্বার্থে গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান চিফ হুইপের

হংকংকে হারিয়ে প্রথমবার এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের মেয়েরা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮:২০ অপরাহ্ন

ড্র করলেই যেখানে এশিয়ান গেমসের মূল পর্বের টিকিট নিশ্চিত ছিল সেখানে হংকংকে ২-১ গোলে হারিয়ে  সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি প্রথমবার এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করেছে বাংলার মেয়েরা।  

চলমান এশিয়ান গেমসের বাছাইপর্বই বাংলাদেশের মেয়েদের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। আর প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতাতেই বাজিমাত করলো লাল-সবুজের প্রতিনিধিরা। চলতি বছরের সেপ্টেম্বর–অক্টোবরে জাপানে হবে বসবে এশিয়ান গেমসের ২০তম আসর। যেখানে এই প্রথম বাংলাদেশ পুরুষ হকি দলের পাশাপাশি নারী হকি দলও অংশ নেবে।

রোববার (২৬ এপ্রিল) ম্যাচ শুরুর প্রথম মিনিটেই এগিয়ে যায় হংকং। তবে পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি বাংলার মেয়েরা। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। যার ফলও আসে দশম মিনিটে। জটলার মধ্যে থেকেই চমৎকার হিটে ফিল্ড গোল করেন বাংলাদেশের মিডফিল্ডার নাদিরা এমা।

এরপর ম্যাচের ৩৯ মিনিটে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। ফিল্ড গোলে বাংলাদেশকে এগিয়ে দেন কনা আক্তার। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর