বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ফুটবল বিশ্বকাপ টিকিটের নতুন ব্যাচ বিক্রির ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

টুর্নামেন্ট শুরুর মাত্র ৫০ দিন আগে বিশ্বকাপের ১০৪টি ম্যাচের জন্য নতুন একটি টিকিটের ব্যাচ আজ থেকে বিক্রি শুরু হবে বলে জানিয়েছে ফিফা।

ফিফার এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা জুড়ে অনুষ্ঠিত ম্যাচগুলোর টিকিট ফিফার ওয়েবসাইটের মাধ্যমে “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে পাওয়া যাবে।

বিবৃতিতে আরও বলা হয়, “এই টিকিটগুলোর পাশাপাশি, ফাইনাল ম্যাচ পর্যন্ত ধারাবাহিকভাবে অতিরিক্ত টিকিট প্রাপ্যতা সাপেক্ষে সাধারণ মানুষের জন্য ছাড়াা হবে।”

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যে ৫০ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। এর পরেই নতুন ব্যাচের টিকিট ছাড়া হচ্ছে।

এর আগে ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপের জন্য সর্বোচ্চ ৩.৫ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছিল। যা এতদিন পর্যন্ত ছিল সর্বোচ্চ।

এবারের আসরের ১৬টি স্টেডিয়ামের ধারণক্ষমতা বিবেচনায় ২০২৬ বিশ্বকাপের জন্য মোট প্রায় ৭ মিলিয়ন টিকিট পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

তবে টিকিটের অতি উচ্চমূল্য নিয়ে ফিফা সমালোচনার মুখে পড়েছে। বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে দামি টিকিটের মূল্য ১০ হাজার ডলারেরও বেশি।

আয়োজকরা টিকিটের মূল্য নির্ধারণের পক্ষে সাফাই দিয়েছেন। ইনফান্তিনো বলেন, “অস্বাভাবিক” চাহিদার কারণে এবং “ডায়নামিক প্রাইসিং” কৌশল ব্যবহারের ফলে এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার ‘দ্য এ্যাথলেটিক’ জানায়, লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্র দলের উচ্চমূল্যের উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি প্রত্যাশার তুলনায় কম হচ্ছে। যদিও ফিফা এই দাবি অস্বীকার করেছে।

ফিফার এক মুখপাত্র এএফপিকে বলেন, “ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি অব্যাহত রয়েছে এবং সব ম্যাচের জন্যই ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।”


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর