শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সাফ নারী ফুটবলের ড্র অনুষ্ঠিত; বাংলাদেশের গ্রুপে ভারত, মালদ্বীপ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:১৫ অপরাহ্ন

সাফ নারী চ্যাম্পিয়নশীপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে  গ্রুপ-বি’তে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ। আগামী ২৫ মে থেকে ৭ জুন ভারতের গোয়ায় এবারের আসর অনুষ্ঠিত হবে। 

আজ বুধবার ( ২২ এপ্রিল) ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশীপের ড্র অনুষ্ঠিত হয়।

ড্র অনুযায়ী গ্রুপ-এ’র দলগুলো হলো নেপাল, শ্রীলংকা ও ভুটান। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে।

২০১৬ সালে পশ্চিম বাংলার শিলিগুরির পর এনিয়ে দ্বিতীয়বারের মত ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশীপ।

গত ২১ এপ্রিল ফিফা প্রকাশিত সর্বশেষ নারী বিশ^ র‌্যাঙ্কিং অনুযায়ী সাফ নারী চ্যাম্পিয়নশীপের ড্র অনুষ্ঠিত হয়েছে। ভারত (৬৯তম) ও নেপাল (৮৭তম) পট ১’এ, বাংলাদেশ (১১২তম) ও শ্রীলংকা (১৬২তম) পট ২’এ এবং ভুটান (১৬৪তম) ও মালদ্বীপ (১৬৭তম) ছিল পট ৩’এ।

২০২২ ও ২০২৪ সালে অনুষ্ঠিত সর্বশেষ দুটি আসরে শিরোপা জয় করেছে বাংলাদেশ। ভারত রেকর্ড পাঁচবার এই শিরোপা জয় করেছে- ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬ ও ২০১৯ সালে।

সাফ নারী চ্যাম্পিয়নশীপের ড্র :

গ্রুপ-এ : নেপাল, শ্রীলংকা ও ভুটান

গ্রুপ-বি : ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর