মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইন্টার মায়ামি ছাড়লেন আর্জেন্টাইন কোচ মাসচেরানো

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:০১ অপরাহ্ন

ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাভিয়ের মাসচেরানো। মঙ্গলবার (১৪ এপ্রিল) নিজেই বিষয়টি নিশ্চিত করেন আর্জেন্টাইন এই কিংবদন্তি।

২০২৪ সালের নভেম্বরে মায়ামির দায়িত্ব নিয়েছিলেন মাসচেরানো। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল ও অলিম্পিক দল সামলানোর পর প্রথমবার কোনো ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। তার অধীনে ৪৭টি ম্যাচের মধ্যে ২৭টিতে জয় পায় ইন্টার মায়ামি।

মাসচেরানোর কোচিংয়ে ২০২৪-২৫ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় মায়ামি। এক মৌসুমে দলটি ১০১টি গোল করে, যা এমএলএস ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। এর মধ্যে প্লে-অফেই আসে ২০টি গোল।

তার নেতৃত্বে ক্লাবটি প্রথমবারের মতো এমএলএস কাপ জয়ের স্বাদও পায়। পাশাপাশি ক্লাব বিশ্বকাপে দলকে নকআউট পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। গ্রুপ পর্বে পোর্তোকে হারিয়ে শেষ ষোলোতে ওঠে মায়ামি, তবে সেখানে পিএসজির কাছে হেরে বিদায় নেয় দলটি।

বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। মাসচেরানোর বিদায়ের পর আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন গুইলারমো হোয়স। আগামী শনিবার (১৮ এপ্রিল) কলোরাডো র‍্যাপিডসের বিপক্ষে মাঠে নামবে মায়ামি।

বিদায়বার্তায় মাসচেরানো ক্লাব, স্টাফ ও খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে খেলোয়াড়দের প্রশংসা করে তিনি বলেন, তাদের কারণেই তিনি স্মরণীয় মুহূর্ত কাটাতে পেরেছেন। পাশাপাশি সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে ক্লাবের সাফল্য কামনা করেন।

মাসচেরানো বলেন, আমি সবাইকে জানাতে চাই যে, ব্যক্তিগত কারণে ইন্টার মায়ামির কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার ওপর বিশ্বাস রাখার জন্য ক্লাবকে এবং সম্মিলিত প্রচেষ্টার জন্য প্রতিটি কর্মীকে ধন্যবাদ জানাই। তবে বিশেষ ধন্যবাদ খেলোয়াড়দের, যাদের কারণে আমরা অবিস্মরণীয় কিছু মুহূর্ত কাটাতে পেরেছি।

তিনি আরও বলেন, ভক্তদেরও অনেক ধন্যবাদ। আমাদের জেতা প্রথম শিরোপার স্মৃতি আমি সবসময় সাথে রাখব। আমি যেখানেই থাকি না কেন, ক্লাবের মঙ্গল কামনা করব। আমার বিশ্বাস, এই ক্লাব ভবিষ্যতে আরও বড় সাফল্য পাবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর