বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ডট বলের রেকর্ডে এলিটদের ক্লাবে মুস্তাফিজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৩:২২ অপরাহ্ন

টি-টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের ডট বলের সংখ্যা ৩০০০ পেরিয়েছে। এখন ফিজের ডট বলের সংখ্যা ৩০০২। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ডট বল করা বোলারের তালিকায় বর্তমানে ৫ম স্থানে রয়েছেন মুস্তাফিজ।

টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ পটু বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বর্তমানে খেলছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। লাহোর কালান্দার্সের হয়ে ভালোই করছেন মুস্তাফিজ। সর্বশেষ ম্যাচের পর ঢুকে গেছেন এক এলিট ক্লাবে।

লাহোরের জার্সিতে পিএসএল মাতাচ্ছেন মুস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের ডট বলের সংখ্যা ৩০০০ পেরিয়েছে। এখন ফিজের ডট বলের সংখ্যা ৩০০২। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ডট বল করা বোলারের তালিকায় বর্তমানে ৫ম স্থানে রয়েছেন মুস্তাফিজ।

ফিজের উপরে থাকা চারজনই তারকা বোলারা। শীর্ষে আছেন একসময়ের টি-টোয়েন্টির ফেরিওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো, ৩৬৮১ ডট বল করেছেন তিনি। দুইয়ে আছেন পাকিস্তানের মোহাম্মদ আমির, ৩৩৪৮ ডট বল করেছেন তিনি।

তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। ৩২১৩ ডট বল করেছেন তিনি। চতুর্থ স্থানে পাকিস্তানের সোহেল তানভীর। ৩০৪৬ ডট বল করেছেন তিনি। ৩০০২ ডট বল করা ফিজ রয়েছেন পঞ্চম স্থানে।

মুস্তাফিজের উপরে থাকা চার বোলারের মধ্যে বেশিরভাগ ক্যারিয়ারের শেষ ভাগে চলে এসেছেন। ব্রাভো, সোহেলরা এখন আর সক্রিয় নেই ক্রিকেটার হিসেবে। অন্যদিকে মুস্তাফিজের ক্যারিয়ারে এখন মধ্য গগণের তেজ। বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে ডাক মিলছে ফিজের। ফলে সবাইকে ছাড়িয়ে চূড়ায় ওঠার সুযোগ থাকছে কাটার মাস্টারের সামনে।

পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট তুলে বর্তমানে টেবিলের ৫ম স্থানে রয়েছে ফিজের দল লাহোর।-বাংলাদেশ প্রতিদিন

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর