সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফেসবুক ডিলিট করতে চান তুষি নরওয়ের সঙ্গে ক্ষেপণাস্ত্র চুক্তি বাতিলের ঘটনায় মালয়েশিয়ার ক্ষোভ খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি ৩৬ হাজার টন ঈদ বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি ফ্রান্সে এআই খাতে ৮৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপানি প্রতিষ্ঠান সফটব্যাংক জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী ‘এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওপেন সিক্রেট’-রাশেদ খাঁন আজ রাতে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ৫৮৫ জন

দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তামিমের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন

দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং নির্ধারিত সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনিযুক্ত অ্যাডহক কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 

মঙ্গলবার মিরপুরে বিসিবির প্রধান কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান তামিম।

গতকালই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পূর্বের কমিটি ভেঙে দিয়ে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য তামিমের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহনের পর নতুন কমিটির প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন তামিম। প্রথম বৈঠকে ছয়জন সদস্য উপস্থিত থাকলেও বাকী পাঁচজন ভার্চুয়ালি অংশ নেন।

তামিম বলেন, ‘যখনই এখানে কেউ দায়িত্ব নেন, তারা প্রায়ই উন্নয়ন এবং বিভিন্ন উদ্যোগের কথা বলেন। আমাদের প্রথম ও প্রধান কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধার করা।’

বিগত বছরে দেশের ক্রিকেটের সুনাম নষ্ট হয়েছে বলে মনে করেন তামিম। সুনাম ফিরিয়ে আনার কথা জানিয়ে তামিম বলেন, ‘আমরা সবাই বিশ্বাস করি, ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেটি ঠিক করাই এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।’

একটি স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করার ব্যাপারে কমিটি অঙ্গীকারবদ্ধ বলে জানান তামিম। তিনি বলেন, ‘আমাদেরকে তিন মাসের মধ্যে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এই দায়িত্ব সততার সাথে এবং যত দ্রূত সম্ভব পালন করব।’

তামিম আরও বলেন, ‘আমাদের কাজ নিয়ে সমালোচনা থাকবে, আমরা ভালো কাজ করব বা করব না, এসব নিয়ে আলোচনা থাকবে, সবই থাকবে, কিন্তু এখানে কেউই চায়না  ক্রিকেটটা এখন যে জায়গায় নেমেছে সেটি এই জায়গায় থাকুক।’

এই কমিটির সদস্য তানজিল চৌধুরীকে বিসিবির মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়েছে। বোর্ডের আনুষ্ঠানিক সব সিদ্ধান্ত সংবাদমাধ্যমকে জানাবেন তিনি।
আজ সন্ধ্যা ৬টায় অ্যাডহক কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর