সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফেসবুক ডিলিট করতে চান তুষি নরওয়ের সঙ্গে ক্ষেপণাস্ত্র চুক্তি বাতিলের ঘটনায় মালয়েশিয়ার ক্ষোভ খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি ৩৬ হাজার টন ঈদ বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি ফ্রান্সে এআই খাতে ৮৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপানি প্রতিষ্ঠান সফটব্যাংক জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী ‘এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওপেন সিক্রেট’-রাশেদ খাঁন আজ রাতে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ৫৮৫ জন

প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:৩২ অপরাহ্ন

প্রথমবারের মতো বাংলাদেশের ক্রিকেট দেখা গেলো স্পিন বোলিং মেশিন। 

আজ সোমবার (৬ এপ্রিল) মিরপুরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে এই মেশিন ব্যবহার করা হয়েছে।

বাংলাদেশে আগে দ্রুতগতির বোলিং মেশিন দেখা গেছে। এবারই প্রথম দেখা গেল স্পিন বোলিং মেশিন। সাধারণত স্পিন বোলিং মেশিনের বেশি ব্যবহার দেখা যায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডে। এ সব দেশে স্পিনার কম থাকায় তারা এই মেশিনের মাধ্যমে স্পিন বোলিং অনুশীলন করে থাকে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, ১০ হাজার পাউন্ড অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ১৬ লাখ টাকা দিয়ে কেনা হয়েছে এই মেশিনটি। তিনি বলেন, ‘এই বোলিং মেশিনটার নাম মার্লিন বাইবোলা। এটা নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিলো। কিছুদিন আগেই অর্ডার করা হয়। মেশিনটা অনেক ভারী হওয়ায় ফ্লাইটের মাধ্যমে না এনে জাহাজের মাধ্যমে আনা হয়েছে।’

মেশিনের বিশেষ সুবিধাগুলো সম্পর্কে নাফীস বলেন, ‘এটা দিয়ে অফ স্পিন, লেগ স্পিন এবং আর্মার-তিন ধরনের বল খেলা যায়। বলের লেন্থ পরিবর্তন করা যায়, পেস বাড়ানো-কমানো যায়। এটা ম্যানুয়ালি বা অটোমেটিক, দুই মোডেই চালানো যায়। অটোমেটিক মোডে একসঙ্গে ২৫-৩০টা বল খেলা যায়।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর