সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নতুন হেড ও গোলরক্ষক কোচ আসবেন ২ বছরের চুক্তিতে : বাফুফে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:২৫ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচিং স্টাফ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পথে হাঁটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বর্তমান কোচ হাভিয়ের কাবরেরার ভবিষ্যৎ যখন ঝুলন্ত, ঠিক তখনই বাফুফে জানালো নতুন যিনিই হেড কোচ হয়ে আসুন না কেন, তাকে নিয়োগ দেওয়া হবে দুই বছরের চুক্তিতে। শুধু তাই নয়, জাতীয় দলের জন্য দুই বছর মেয়াদি একজন স্থায়ী গোলরক্ষক কোচও নিয়োগ দিতে যাচ্ছে বাফুফে।

আজ শনিবার ( ৪ এপ্রিল) বাফুফে ভবনে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির এক গুরুত্বপূর্ণ সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ তথ্য নিশ্চিত করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।

কোচ নিয়োগের মেয়াদ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাবু স্পষ্ট করে বলেন, ‘আমরা আগামী দুই বছরের জন্য কোচ নিয়োগ দেব। হেড কোচও দুই বছর মেয়াদের হবে, গোলকিপিং কোচও দুই বছরের হবে। আমরা এখন থেকেই একটা গোলকিপিং কোচকে নিয়োগের জন্য খোঁজখবর শুরু করে দিয়েছি।’

গোলকিপিং কোচ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দীর্ঘদিনের এক সমস্যার নাম।

অল্প সময়ের মধ্যেই অনেকগুলো গোলকিপিং কোচ পরিবর্তন করেছে ফেডারেশন। এই সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদি চুক্তির পথে হাঁটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি ইতোমধ্যে দেশে-বিদেশে নতুন কোচের সন্ধান শুরু করেছে। বিভিন্ন দেশের দূতাবাস এবং অন্যান্য মাধ্যমে সিভি আহ্বান করা হচ্ছে।

বাফুফে চাইছে এমন একজন কোচ, যিনি বাংলাদেশের খেলোয়াড়দের সক্ষমতা ও বর্তমান খেলার স্টাইল খুব দ্রুত বুঝতে পারবেন। খুব শিগগিরই এ নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করে জুনের আগেই নতুন কোচিং প্যানেল হাতে পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর