সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কাবরেরা অধ্যায় শেষ, নতুন কোচের সন্ধানে বাফুফে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:২২ অপরাহ্ন

আগামী ৩০ এপ্রিল শেষ হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরার চুক্তি। চার বছরের বেশি সময় জাতীয় দলের দায়িত্ব পালন করলেও তেমন সাফল্য এনে দিতে পারেননি এই স্প্যানিশ কোচ। তাই কাবরেরার সঙ্গে আর চুক্তি বাড়ানো হবে না বলে গুঞ্জন রয়েছে। খুব শিগগিরই নতুন কোচ নিয়োগের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

আজ শনিবার (৪ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি জানান, নতুন কোচের সিভি নেওয়া শুরু হবে। চাইলে কাবরেরাও আবেদন করতে পারবেন।

আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আজ থেকেই নতুন কোচের সিভি নেয়া শুরু হবে। কাবরেরা যদি আবারও দায়িত্ব নিতে চান, তাকেও অন্য প্রার্থীদের মতো ইন্টারভিউ দিয়ে আসতে হবে।’

আবারও কাবরেরাকে সুযোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তাকে (কাবরেরা) সুযোগ দিচ্ছি না। সে যদি চায় আবেদন করতে পারে। আবেদন করলে নতুন সাক্ষাৎকার প্রক্রিয়া পার হয়েই কোচ নিয়োগ হবে।’

২০২২ সালের জানুয়ারিতে স্প্যানিশ কোচ কাবরেরাকে দায়িত্ব দেয় বাফুফে। তার অধীনে বাংলাদেশ দল কিছু ইতিবাচক পারফরম্যান্স দেখালেও ধারাবাহিক সাফল্যের অভাব নিয়ে সমালোচনা ছিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর