বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত খেলেও সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হেরে অভিযান শেষ করেছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার ( ৩১ মার্চ) সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলেই নির্ধারিত হয় জয়-পরাজয়। এর ফলে দুই লেগেই স্বাগতিকদের কাছে হার মানতে হলো হাভিয়ের কাবরেরার দলকে; প্রথম লেগে ঢাকায় বাংলাদেশ হেরেছিল ২-১ ব্যবধানে।

ম্যাচের শুরু থেকেই প্রবাসী সমর্থকদের উচ্ছ্বাসে অনুপ্রাণিত হয়ে আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে বাংলাদেশ। তবে গোলের দেখা পায়নি দলটি। উল্টো ৩১তম মিনিটে হ্যারিস স্টুয়ার্টের গোলে এগিয়ে যায় সিঙ্গাপুর। প্রথমার্ধে সেই এক গোলেই পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণের গতি বাড়ায় বাংলাদেশ। একের পর এক সুযোগ তৈরি হলেও কখনও লক্ষ্যভ্রষ্ট শট, কখনও পোস্টে লেগে ফিরে আসা বল, সব মিলিয়ে গোলের দেখা আর মেলেনি। ৭৯তম মিনিটে মিরাজুল ইসলামের শট পোস্টে লেগে ফিরে আসা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হতাশার মুহূর্ত হয়ে থাকে।

ম্যাচের শেষদিকে বেশ কয়েকটি সুযোগ এলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন ইমন, শোমিত ও অন্যরা। ফলে আর সমতায় ফেরা হয়নি বাংলাদেশের।

এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন আনেন কোচ কাবরেরা। গোলপোস্টে মেহেদী হাসান শ্রাবণের জায়গায় খেলেন মিতুল মারমা এবং আক্রমণে সুযোগ পান শেখ মোরসালিন। তবে পুরো ম্যাচেই মাঠে নামার সুযোগ পাননি অধিনায়ক জামাল ভূঁইয়া।

গ্রুপ ‘সি’-তে শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করেছে সিঙ্গাপুর। অন্যদিকে ছয় ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে আগেই বিদায় নিশ্চিত করা বাংলাদেশের বাছাই অভিযান শেষ হলো এক জয়, দুই ড্র ও তিন হারে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর