শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অজি স্টার্ক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৫:০১ অপরাহ্ন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা রয়েছে মিচেল স্টার্কের। কিন্তু আসরের শুরুতে খেলতে পারবেন না তিনি। কিছু দিন পর দলের সঙ্গে যোগ দেবেন

আর শুরুতে দলের সঙ্গে যোগ না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ছড়ানো হচ্ছে নানা ধরনের ভুল তথ্য। এসব ভালোভাবে নিচ্ছেন না অস্ট্রেলিয়ার এই তারকা পেসার। তাই দিল্লির সঙ্গে দ্রুতই যোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। যথা সময়ে দিল্লিতে যোগ দিতে না পারার মূল কারণ ইনজুরি। কাঁধ ও কনুইয়ের সমস্যায় ভুগছেন তিনি। সেটি থেকে সেরে ওঠার পথে আছেন বাঁহাতি পেসার। সামাজিক যোগাযোগমাধ্যমে স্টার্ক লিখেছেন, ‘ভারতীয় গণমাধ্যম ও কিছু ব্যক্তির প্ল্যাটফর্মে দেওয়া নানা মতামত ও দৃষ্টিভঙ্গির পরও জানাতে চাই, এখন আমি কাঁধ এবং কনুইয়ের চোট থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছি।’

এসময় তিনি আরও লিখেছেন, ‘অস্ট্রেলিয়ান গ্রীষ্মের সময় এই চোটের মাত্রা সম্পর্কে জানতাম না। ওই ব্যক্তিরা আইপিএলে আমার অংশগ্রহণ নিয়ে কিছু কড়া মন্তব্য করেছেন এবং খেলোয়াড়দের সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে সেগুলোকে সত্য হিসেবে প্রচার করেছেন; এমনকি তারা নাকি আমার শরীর সম্পর্কে আমার চেয়েও বেশি জানেন।’

শুরুতে দলের সঙ্গে যোগ দিতে না পারায় দিল্লি ভক্তদের কাছে ক্ষমা চেয়েছে স্টার্ক বলেন, ‘আমি স্বীকার করছি, এই চোট এবং এর সময়কাল দিল্লি দলের জন্য সমস্যা সৃষ্টি করেছে। এর জন্য দলের কাছে এবং এই মৌসুমের শুরুর দিকে থাকতে না পারার জন্য ভক্তদের কাছে ক্ষমা চাইছি। আমি দিল্লিতে যোগ দিতে প্রতিশ্রুতিবদ্ধ, নিয়মিত দলের সঙ্গে যোগাযোগ রাখছি এবং যত দ্রুত সম্ভব খেলার জন্য যা যা করা দরকার তা করে যাচ্ছি।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর