বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে মিরাজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে সফল সিরিজের পর আইসিসির হালনাগাদ ওয়ানডে খেলোয়াড় র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করে বোলারদের তালিকার সেরা দশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বল হাতে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার ছিলেন মিরাজ।

পুরো সিরিজে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি অলরাউন্ড নৈপুণ্যে দলকে ২-১ ব্যবধানে সিরিজ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তিন ম্যাচেই কিপটে বোলিং করেন তিনি। ইকোনমি রেট ছিল দারুণ।

এই পারফরম্যান্সের ফলে আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে যৌথভাবে সপ্তম স্থানে উঠে এসেছেন মিরাজ। একই সঙ্গে অলরাউন্ডারদের তালিকায় আরও দুই ধাপ এগিয়ে এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছেন তিনি।

শুধু মিরাজ নন, বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। বোলারদের তালিকায় তাসকিন আহমেদ ১২ ধাপ এগিয়ে ২৮তম এবং মুস্তাফিজুর রহমান ১৩ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে উঠে এসেছেন। সবচেয়ে বড় লাফ দিয়েছেন নাহিদ রানা। ৬৫ ধাপ এগিয়ে এখন তিনি ৯৮তম স্থানে।

ব্যাটারদের তালিকায় তানজিদ হাসান তামিম ৩১ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে উঠেছেন। লিটন দাস এগিয়েছেন ১০ ধাপ, এখন তার অবস্থান ৮২তম।

পাকিস্তান দলের মধ্যেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি দেখা গেছে। সালমান আলি আঘা ব্যাটারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে যৌথভাবে নবম স্থানে উঠেছেন। অলরাউন্ডারদের তালিকায়ও তিনি তিন ধাপ এগিয়ে যৌথভাবে দশম। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি চার ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় এখন যৌথভাবে ২৫তম।

এদিকে টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো পারফরম্যান্সের পর টি–টোয়েন্টি বোলারদের তালিকায় ১১ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন তিনি।

অলরাউন্ডারদের তালিকায়ও দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার–সেরা রেটিং নিয়ে যৌথভাবে সপ্তম স্থানে আছেন স্যান্টনার।

নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ১৮ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ৫১তম হয়েছেন। ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে ৭০তম স্থানে উঠেছেন ডেভন কনওয়ে। এই তালিকার শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা।

দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৩৩ রান করার সুবাদে অলরাউন্ডারদের তালিকায় ১১ ধাপ এগিয়ে ২৩তম স্থানে উঠেছেন। একই সঙ্গে অটনিল বার্টম্যান ২৩ ধাপ এগিয়ে টি–টোয়েন্টি বোলারদের তালিকায় ৭৩তম স্থানে পৌঁছেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর