শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ভারতে বিশ্বকাপ খেলতে যেতে না পারার কারণ জানতে তদন্ত কমিটি করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন

ভারতে সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। বৈশ্বিক এই আসরে বাংলাদেশ কেনো খেলতে যেতে পারলো না–এর কারণ খুঁজে দেখা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

আজ মঙ্গলবার (১৭ মার্চ) মিরপুরে একটি অনুষ্ঠানে সাইকেল বিতরণের পর গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ কেনো বিশ্বকাপ খেলতে যেতে পারেনি, কূটনৈতিক কি ব্যর্থতা ছিল তা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

May be an image of text that says "সান:"

উল্লেখ্য, নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানিয়ে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে সেই দাবি প্রত্যখ্যান করে দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এরপর আইসিসির সদস্য দেশগুলোর ভোটাভুটিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড ছাড়া আর কেউই বাংলাদেশের পক্ষ নেয়নি। যেটিকে বিসিবির দায়িত্বে থাকা কর্তাদের বড় কূটনৈতিক সীমাবদ্ধতা হিসেবে দেখছেন অনেকেই।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর