বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ইসলামিক ফাউন্ডেশনকে রাজনীতির উর্ধ্বে রাখা হবে : ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১:২৯ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন  সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ  ম খালিদ হোসেন বলেছেন, ইসলামিক ফাউন্ডেশনকে (ইফা) নতুন করে ঢেলে সাজানো হবে। রাজনীতির উর্ধ্বে রেখেএটিকে প্রকৃত ইসলামিক নিয়ম-কানুন সুপ্রতিষ্ঠায় প্রাণবন্ত একটি প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ‘দারুল আরকাম মাদ্রাসা স্থাপন ও পরিচালনা’ শীর্ষক প্রকল্পের দিনব্যাপী সেমিনারের উদ্বোধন  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, বিগত দিনে ইসলামিক ফাউন্ডেশন তার কর্মকান্ড, ভিশন ও মিশন  থেকে সরে এসেছে। অতিমাত্রিক রাজনীতির কারণেই এমন  লক্ষচ্যূতি ঘটেছে। এই জায়গা থেকে ফাউন্ডেশনের উত্তরণ ঘটাতে হবে।
ড. খালিদ বলেন, বিগত ১৫ বছরে এ সংস্থার  কর্মকর্তা-কর্মচারীদের কী পরিমাণ সম্পত্তি বেড়েছে সেটা খতিয়ে দেখার জন্য গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হবে। কোন অনিয়ম-দুর্নীতির তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফাউন্ডেশনের মহাপরিচালক ড. বশিরুল আলমের সভাপতিত্বে  অনুষ্ঠানে ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক শফিউল আলম, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের পরিচালক মো. আব্দুস সবুর ও ইফা’র আইসিটি ও পরিকল্পনা বিভাগের পরিচালক মো. আবদুল্লাহ আল মাসুদ বক্তৃতা করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর