বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার হুসাইন তালাত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। খেলা চলাকালে একটি বাউন্ডারি ঠেকাতে গিয়ে কাঁধে ব্যথা পান পাকিস্তানি ক্রিকেটার হুসাইন তালাত। সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

পিসিবি জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান পাকিস্তান দলের অলরাউন্ডার হুসাইন তালাত। তাকে মাঠে দলের মেডিকেল স্টাফরা তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করেন। প্রাথমিক মূল্যায়নের পর বিস্তারিত পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকদের আরও মেডিকেল পরীক্ষার পর চোটের প্রকৃতি ও বিস্তৃতি জানা যাবে।

প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। ওই ম্যাচটি ৮ উইকেটে জিতে নেয় বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। মাজ সাদাকাত-সালমান আলি আগার ফিফটি এবং মোহাম্মদ রিজওয়ানের ক্যামিও ইনিংসে ভর করে সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রান করে সফরকারীরা। জবাবে খেলতে নেমে শুরুটাই ভালো হয়নি বাংলাদেশের। ইতোমধ্যে হারিয়েছে তিনটি উইকেট। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩ উইকেটে ২৭ রান তুলেছে স্বাগতিকরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর