শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘নিরাপত্তার স্বার্থে’ দুবাই বিমানবন্দরের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা ইরানে ৬৬৬৮ বেসামরিক স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তান দলের একাংশ ছুটির দিনেও অফিসে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী ৮০ হাজার নারীসহ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুহিত স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন এমপিরা: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু: প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল সংসদের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডানের সভাপতি বরকতউল্লা বুলু

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তান দলের একাংশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:১১ অপরাহ্ন

আগামী ১১ মার্চ  শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যেকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ লক্ষে আগামী ৯ মার্চ বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল।

তবে সিরিজকে সামনে রেখে পাকিস্তান দলের কোচিং স্টাফের ৫ সদস্য ঢাকায় পৌঁছেছে। টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে ক্রিকেটাররা পাকিস্তান ফিরে গেলেও, প্রধান কোচ মাইক হেসনসহ তারা শ্রীলঙ্কায় থেকে যান। সেখান থেকে সরাসরি বাংলাদেশে এসেছেন তারা।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু হবে আগামী বুধবার। তার আগে প্রস্তুতি নিতে শনিবার দুপুরে ঢাকায় পা রাখেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন, কোচ শেন ম্যাকডারমটসহ আরও কয়েকজন স্টাফ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তারা সরাসরি টিম হোটেলে যান।

পাকিস্তান দলের ক্রিকেটাররা এখনো দেশে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। আগামী সোমবার ঢাকায় পৌঁছানোর কথা তাদের। এরপর মিরপুরে অনুশীলনে নামবে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দল। বাংলাদেশও ইতোমধ্যে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দলটি মিরপুরে অনুশীলন করছে। দুই দলের লড়াইকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও বাড়ছে উত্তেজনা।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ গড়াবে ১১, ১৩ এবং ১৫ মার্চ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর