সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডানের সভাপতি বরকতউল্লা বুলু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

অনেক জল্পনার পর বিএনপি সরকারদলীয় সংসদ-সদস্য বরকতউল্লা বুলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ১৬ পরিচালকও নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। শুক্রবার অন্য প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় সভাপতিসহ ক্লাবের পরিচালনা পর্ষদের ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

মোহামেডানের নির্বাচনে সভাপতি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনজন। তাঁদের মধ্যে দুজন সরকারদলীয় এমপি জয়নুল আবেদীন ফারুক ও সাবেক হকি খেলোয়াড় সাজদে এ আদেল নির্বাচন থেকে সরে দাঁড়ান।

পরিচালক পদের জন্য মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন ১২ জন। ফলে সভাপতি পদে একজন প্রার্থী এবং ১৬ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সোমবার ঢাকা ক্লাবে মোহামেডানের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৬ পরিচালক হলেন-লোকমান হোসেন ভুঁইয়া, মাহবুবুল আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, মাসুদউজ্জামান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবীর খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এসএ সালাম, নিলুফার চৌধুরী মনি, সাজেদ এএ আদেল, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর