সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আইসিসির মাস সেরা খেলোয়াড় বাংলাদেশের সোবহানা মোস্তারি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন

জানুয়ারি মাসে আইসিসির সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি।

আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের টারা নরিসকে পেছনে ফেলে সেরা হন সোবহানা।

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা হলেন সোবহানা। এর আাগে ২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন নাহিদা আক্তার।

সম্প্রতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ৬ ম্যাচে ৪৫.৮০ গড়ে ২২৯ রান করেন ডানহাতি ব্যাটার সোবহানা। তার ব্যাটিং পারফরমেন্সেই আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।

বাছাই পর্বে থাইল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেন সোবহানা। ঐ ম্যাচে বাংলাদেশের ৩৯ রানের জয়ে অবদান রাখায় ম্যাচ সেরা হন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৩ রান দূরে থামেন তিনি। ৪৭ রান করেন সোবহানা।

এছাড়া পুরুষ বিভাগে মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব ও ইংল্যান্ডের জো রুটকে পেছনে ফেলে জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় হন মিচেল।

জানুয়ারিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ১৩১ ও শেষ ম্যাচে ১৩৭ রান করেন মিচেল। তিন ম্যাচের সিরিজে ১৭৬ গড়ে ৩৫২ রান করে সিরিজ সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর