শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:২৪ অপরাহ্ন

এশিয়ার সর্বোচ্চ মঞ্চে ইতিহাস গড়তে সিডনিতে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

আজ শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সিডনি অবতরণ করেন আফঈদা-ঋতুপর্ণা চাকমারা।

সিডনি এয়ারপোর্টে দলকে উষ্ণ অভ্যর্থনা জানান সিডনি কনসুলেটের কনসুল মো জাহাঙ্গীর আলম খান রানা, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অস্ট্রেলিয়া প্রতিনিধি আবদুল খান রতন, প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু, প্রাক্তন কাউন্সিলর সাজেদা আখতার সানজিদা, কালচার পালসের ডি রাঘাভানসহ প্রবাসী বাংলাদেশিরা।

এ সময় ফুলেল শুভেচ্ছা ও করতালির মধ্য দিয়ে ‘বেঙ্গল টাইগ্রেস’দের স্বাগত জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেয় দলটি। প্রথমবারের মতো এএফসি উইমেন্স এশিয়ান কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল।

আগামী ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার তিন শহরে অনুষ্ঠিত হবে এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসর। শিষ্যদের নিয়ে বড় স্বপ্ন বুকে নিয়ে অস্ট্রেলিয়ায় পা রেখেছেন কোচ পিটার বাটলার।

বাংলাদেশের ম্যাচ সূচি— 
বাংলাদেশ বনাম চীন: মঙ্গলবার (৩ মার্চ) রাত ৭টা | ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম।

বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: শুক্রবার (৬ মার্চ) দুপুর ১টা | ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম।

বাংলাদেশ বনাম উজবেকিস্তান: সোমবার (৯ মার্চ) বিকাল ৫টা | পার্থ রেকট্যাঙ্গুলার স্টেডিয়াম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর