বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

গুজবের মধ্য সকালেই বিসিবিতে হাজির বুলবুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন

রোববার রাতেই গুঞ্জন ঘুরে বেড়াচ্ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাকি অস্ট্রেলিয়া চলে গেছেন। আর ফিরবেন কি না, তা নিয়েও গুঞ্জন ঘুরে বেড়াচ্ছিল। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি আজ সোমবার পা রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে।   

দেশের ক্রিকেট স্মরণকালের সবচেয়ে কঠিন সময় পার করছে। নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। এছাড়া একাধিক পরিচালককে নিয়ে খানিকটা কোণঠাসা হয়ে আছে বোর্ড। ঠিক এই সময়ে এই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, সব কিছু রেখে আমিনুল অস্ট্রেলিয়ায় চলে গেছেন।

এই গুঞ্জনের উৎপত্তি রোববার রাত থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নাকি ২৫ জানুয়ারি গভীর রাতে অস্ট্রেলিয়া চলে গেছেন। এরপর তিনি একটি সংবাদ মাধ্যমকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তিনি দেশেই আছেন।

তবে এই বক্তব্যের ১ ঘণ্টা না পেরোতেই একটি সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয় যে, তিনি দেশ ছেড়ে চলে গেছেন। বিমানবন্দরের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয় যে, তিনি ফেরার টিকিটও কাটেননি এবং জাতীয় নির্বাচনের পর দেশে ফিরবেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর