সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

‘প্ল্যান এবিসিডি’ নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে পিসিবি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৭:০২ অপরাহ্ন

টি- টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

শনিবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সাঞ্জোগ গুপ্তা আইসিসি বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বোর্ডের সব সদস্যের কাছে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি এবং অবস্থান আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেহেতু বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে নেয়নি, তাই এই মেগা ইভেন্টে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো বিকল্প নেই আইসিসির হাতে।

এমন অবস্থায় বাংলাদেশের সঙ্গে অবিচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। সেইসঙ্গে প্লান এবিসিডি প্রস্তুত আছে বলেও জানান পিসিবি প্রধান।

লাহোরে গণমাধ্যমের মখোমুখি হয়ে নাকভি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অবিচার করা হচ্ছে। আইসিসি’র দ্বিমুখী নীতি থাকতে পারে না। ভারত ও পাকিস্তানের জন্য যদি বিশেষ ‘হাইব্রিড মডেল’ থাকতে পারে, তবে বাংলাদেশের জন্য কেন নয়? এক দেশ অন্য দেশকে ডিক্টেট করতে পারে না।’

বাংলাদেশের সমর্থনে পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে কি না, সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দেশে ফিরলে নেওয়া হবে বলে জানান নাকভি। তিনি বলেন, ‘আগে সিদ্ধান্ত আসুক; আমাদের কাছে প্ল্যান এ, বি, সি, ডি সবই তৈরি আছে।’খবর ডন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর