শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

হেলিকপ্টারে চড়ে বিপিএলের ট্রফি নামাবেন আকবর-সালমা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ২:০৯ অপরাহ্ন

দীর্ঘ এক মাসের লড়াই শেষে বিপিএলের পর্দা নামবে আজ।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স। খেলা শুরুর আগেই মাঠে উন্মোচিত হবে বিপিএলের নতুন ট্রফি।

জানা গেছে, ফাইনাল ম্যাচ শুরুর আগে বেলা সাড়ে ৪টায় হবে ট্রফি উন্মোচন। এ ছাড়া এই বিষয় ঘিরে থাকছে বড় চমক। হেলিকপ্টার যোগে ট্রফি নিয়ে মাঠে হাজির হবেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি এবং নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। প্রদর্শিত হবে আতশবাজি এবং লেজার শো।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি ফাইনালকে ‘জাদুকরী সন্ধ্যা’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, সব বয়সী ক্রিকেটপ্রেমীদের জন্য স্টেডিয়ামে তৈরি করা হচ্ছে বিশেষ বিনোদনমূলক পরিবেশ। ফাইনাল ম্যাচের আগে বিকেল সাড়ে ৪টায় দর্শকদের সামনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে টুর্নামেন্টের ট্রফি। ট্রফি উন্মোচনের আগে থাকছে সংগীতানুষ্ঠানসহ রঙিন আয়োজন, যাতে ফাইনালের উত্তেজনা আরও বাড়ে।

বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। দুই ইনিংসের মাঝে ২০ মিনিটের বিরতি রাখা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী রাত ৯টা ২০ মিনিটের মধ্যে ম্যাচ শেষ হওয়ার কথা রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর