বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে মুখ খুলল আইসিসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৪:২৫ অপরাহ্ন

ভারতের হিন্দু উগ্রবাদীদের হুমকির কারণে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ হিসেবে ঘোষণা করেছে আইসিসি। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যখন বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের আবেদন করে, আইসিসি তা প্রত্যাখ্যান করেছে।

গতকাল বুধবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

বিসিসিআই মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার কোনো নির্দিষ্ট কারণ জানায়নি। তবে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো মুস্তাফিজকে মাঠে নামালে সহিংসতার হুমকি দেয় বলে অভিযোগ ওঠে। সেই চাপের মুখে কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।

এই ঘটনার পর বাংলাদেশ সরকারসহ বিসিবিও দল ভারতে না পাঠানোর ঘোষণা দেয়। এরপর বিসিবি আইসিসিকে চিঠি পাঠিয়ে জানান, একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার ব্যর্থ হলে কীভাবে বাংলাদেশের পুরো দল, অফিসিয়াল, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে।

তবে আইসিসি মুস্তাফিজের ঘটনা ও বিশ্বকাপের নিরাপত্তা ঝুঁকিকে কোনোভাবে সংযুক্ত করতে নারাজ। তাদের বরাতে বলা হয়েছে, অংশগ্রহণকারী ২০ দলের কেউই ভারতে নিরাপত্তা ঝুঁকিতে নেই এবং বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘আইসিসি স্বতন্ত্র নিরাপত্তা মূল্যায়ন, ভেন্যুভিত্তিক ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা ও আয়োজক কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক নিশ্চয়তা গ্রহণ করেছে। সব তথ্য বিশ্লেষণের পর এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে যে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা বা সুরক্ষার বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই।’

আইসিসি আরও বলেছে, বিসিবি তাদের টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টিকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ও বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উপস্থাপন করছে। তারা মুস্তাফিজের আইপিএল সম্পর্কিত সমস্যাটিকে বিশ্বকাপের নিরাপত্তা কাঠামোর সঙ্গে জড়িয়ে দিয়েছে, যা বাস্তবে কোনো সম্পর্কযুক্ত বিষয় নয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর