বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিপিএলে নিউজিল্যান্ডের উইলিয়ামসন, খেলবেন রাজশাহীর হয়ে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ১:০৩ অপরাহ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফাইনালের লড়াইয়ে নতুন মাত্রা যোগ করতে প্রথমবারের মতো কেন উইলিয়ামসন ঢাকায়। নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম সফল এই ব্যাটসম্যান প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসছেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। 

চট্টগ্রাম রয়্যালসের কাছে প্রথম কোয়ালিফায়ারে হেরে ফাইনালে সরাসরি ওঠার সুযোগ হাতছাড়া করে রাজশাহী। ফলে ঢাকায় পা দিয়েই মাঠে নামার প্রস্তুতি নিতে হচ্ছে উইলিয়ামসনকে।

দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আশা করছি, আগামীকালই উইলিয়ামসন আমাদের সঙ্গে যোগ দেবে।’

কয়েক দিন ধরেই রাজশাহীতে উইলিয়ামসনের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা চলছিল। কোয়ালিফায়ারের আগের দিন রাজশাহীর কিউই অলরাউন্ডার জিমি নিশাম জানান, টুর্নামেন্টের শেষ দিকে উইলিয়ামসনকে আনার বিষয়ে দলটি চেষ্টা করছে। সে সম্ভাবনাই এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে ডারবান’স সুপার জায়ান্টসের হয়ে খেলছিলেন উইলিয়ামসন। তবে সোমবার জোবার্গ সুপার কিংসের জয়ে তার দল টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। এর ফলে বিপিএলে খেলার পথ খুলে যায় কিউই এই ব্যাটসম্যানের।

নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই বেশি সময় দিচ্ছেন উইলিয়ামসন।

বিশ্বের বিভিন্ন লিগে খেললেও এতদিন বিপিএলে দেখা যায়নি তাকে। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।যদিও এসএ টোয়েন্টিতে খুব একটা ছন্দে ছিলেন না উইলিয়ামসন। ছয় ইনিংসে ১১০ রান করেছেন তিনি, গড় ছিল ২২ এবং স্ট্রাইক রেট ১২০.৮৭। সর্বোচ্চ ইনিংস ৪০ রান।

তবু তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ রাজশাহীর ফাইনালের স্বপ্নে বড় ভূমিকা রাখতে পারে বলে আশা ক্রিকেট সংশ্লিষ্টদের। 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর