সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

টি-টোয়েন্টি বিশ্বকাপ, বাংলাদেশ ইস্যুর সমাধানে বোর্ড সভা ডেকেছে আইসিসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দিন দিন ঘনীভূত হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে খেলতে না যাওয়ার ব্যাপারে নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চাইছে নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলুক বাংলাদেশ। এই টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশ ইস্যুর সমাধানে আইসিসি বোর্ড সভা ডেকেছে, যা বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া জটিলতায় নতুন মাত্রা যোগ করেছে। 

বিসিবির অবস্থান পরিষ্কার। ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকায় তারা ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে, বিশেষ করে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে। তবে আইসিসি এখনো সেই প্রস্তাবে সাড়া দেয়নি। বরং তারা বিসিবিকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এমনকি গ্রুপ কিংবা সূচি পরিবর্তনের বিষয়টিও আলোচনায় এসেছে বলে জানা গেছে।এই সংকটময় সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিসিবির দৃঢ় অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে একটি চিঠি পাঠিয়েছে পিসিবির গভর্নিং বডি। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সেই চিঠি আইসিসির অন্যান্য সদস্য দেশগুলোর কাছেও পাঠানো হয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর