বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাবা হচ্ছেন সৌম্য সরকার!

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে জানিয়েছেন , জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বাংলাদেশের ক্রিকেটার সৌম্য সরকার ও তার স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা।    

সৌম্যর ফেসবুক পোস্টেই স্পষ্ট, বাবা হচ্ছেন তিনি। স্ত্রীর সঙ্গে দেয়া একটি ছবিতে সৌম্য পরা আছেন একটি কালো টি-শার্ট আর কালো ক্যাপ। তার স্ত্রী প্রিয়ন্তী দেবনাথের মাথায়ও কালো ক্যাপ।

সৌম্যর টি-শার্ট আর ক্যাপে সাদা অক্ষরে লেখা ‘ড্যাড’ (বাবা) আর প্রিয়ন্তির ক্যাপে লেখা ‘মম’ (মা)। সৌম্যর স্ত্রীর এক হাতে আবার ছোট্ট দুটি মোজা ধরা। এতেই স্পষ্ট, দুজনের ঘরে আসছে নতুন অতিথি।

সৌম্য ও প্রিয়ন্তির জন্য খবরটি বড় আনন্দের। তাই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সৌম্য। খবরটি দিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, ‘নতুন অধ্যায় শুরু করছি।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর