বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিপিএলে ওয়াসিম-শান্তর ব্যাটে জয় পেলো রাজশাহী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৬:১২ অপরাহ্ন

এবারের বিপিএলে কাগজে-কলমে বিপিএলের সেরা দুই দলের লড়াইয়ে শেষ হাসিটা হাসলো রাজশাহী ওয়ারিয়র্স। নোয়াখালী এক্সপ্রেসের কাছে হারের পর এবার রাজশাহীর কাছে হারতে হলো রংপুর রাইডার্সকে। তাওহীদ হৃদয়ের ৯৭ রানের ইনিংস মলিন হলো নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিমের ব্যাটে। বড় লক্ষ্যও রাজশাহী তাড়া করল হেসেখেলে।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাওহীদ হৃদয় রংপুরকে এনে দেন শুভসূচনা। কাইল মেয়ার্সের সাথে ওপেনিংয়ে নেমে দেন আস্থার প্রতিদান। মেয়ার্স ৬ বলে ৮ রান করে সাজঘরে ফিরলেও হৃদয় আগলে ছিলেন এক প্রান্ত।

যদিও মেয়ার্সের মতো লিটন দাস ও ইফতিখার আহমেদও তাকে সঙ্গ দিতে ব্যর্থ হয়েছেন। লিটন ১৪ বলে ১১ ও ইফতিখার ১৫ বলে ৮ রান করে আউট হলে কিছুটা চাপে পড়ে যায় রংপুর, শ্লথ হয়ে যায় রানের গতি।

তবে হৃদয়ের সাথে দলের হাল ধরেন খুশদিল শাহ। দুজনের ব্যাটে রানের গতি বৃদ্ধি পায় আবারো। সন্দীপ লামিচানে ও আব্দুল গাফফার সাকলাইন মিতব্যয়ীতা দেখালেও শেষদিকে রাজশাহীর বোলাররা খেই হারান।

রিপন মণ্ডলের করা ১৯তম ওভার থেকে আসে ২৮ রান। শেষ ওভারে খুশদিল বিদায় নেন ২৯ বলে ৪৪ রান করে, ৪ চার ও ৩ ছক্কা হাঁকিয়ে। হৃদয় শেষ বলে কোনো রান নিতে পারেননি, রোমাঞ্চ ছড়িয়ে ৫৬ বলে ৯৭ রান করেই থাকেন অপরাজিত। হাঁকান ৮টি চার ও ৬টি ছক্কা।

নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান দাঁড়ায় রংপুরের সংগ্রহ। রাজশাহীর পক্ষে একটি করে উইকেট পান তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, জিমি নিশাম ও সন্দীপ লামিচানে।

জবাব দিতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারিয়ে ফেলে রাজশাহী। তবে এরপর শক্ত হাতে ঘুরে দাঁড়ায় অধিনায়ক শান্ত ও মোহাম্মদ ওয়াসিমের ব্যাটে। দুজনের অনবদ্য পার্টনারশিপ বরং আক্ষেপ জাগিয়েছে, লক্ষ্যটা আরও বড় হলে হয়ত একটা সেঞ্চুরি দেখা যেত। শান্ত ৪২ বলে ৭৬ রান করে ক্ষান্ত হলেও শান্তর দল মাঠ ছাড়ে দাপুটে জয় নিয়েই।

৬টি চার ও ৪টি ছক্কা আসে শান্তর ব্যাট থেকে। তার বিদায়ে ভাঙে দ্বিতীয় উইকেটে গড়া ১৪২ রানের জুটি। সুবিধা করতে পারেননি জিমি নিশাম। তবে ৫৯ বলে ৮৭ রান করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন ওয়াসিম।  এতে রাজশাহী পায় ৭ উইকেটের জয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর