বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রিশাদের ঝলকে প্লে-অফের দ্বারপ্রান্তে হোবার্ট

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগের প্লে-অফের দ্বারপ্রান্তে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স।

লিগ পর্বে নিজেদের অষ্টম ম্যাচে শুক্রবার হোবার্ট হারিকেন্স ৩৭ রানে হারিয়েছে অ্যাডিলেড স্টাইকার্সকে। বল হাতে ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নিয়ে হোবার্টের জয়ে বড় অবদান রাখেন রিশাদ।

এই জয়ে ৮ ম্যাচে ৬ জয় ও ২ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে অফে এক পা দিয়ে রাখল হোবার্ট। লিগ পর্বে শেষ দুই ম্যাচের একটি জিতলে বা অ্যাডিলেড একটি ম্যাচ হেরে গেলে প্লে অফে উঠবে হোবার্ট।

ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটারদের ছোট-ছোট ইনিংসে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৮ রান করে হোবার্ট। দলের হয়ে ৯ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন ওপেনার মিচেল ওয়েন। এছাড়া রেহান আহমেদ ২৯ ও ম্যাথু ওয়েড ২৭ রান করেন।

জবাবে হোবার্টের তিন বোলার রিশাদ-নাথান এলিস ও রিলে মেরেডিথের বোলিং নৈপুণ্যে ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রানের বেশি করতে পারেনি অ্যাডিলেড। একপ্রান্ত আগলে একাই লড়াই করেছেন অ্যাডিলেডের ব্যাটার লিয়াম স্কট। তার ৫৮ বলে অনবদ্য ৯১ রানেও হার এড়াতে পারেনি অ্যাডিলেড।

পঞ্চম বোলার হিসেবে আক্রমণে এসে ২৬ রানে ৩ উইকেট নেন রিশাদ। এবারের বিগ ব্যাশে এটিই তার সেরা বোলিং ফিগার। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ১১টি উইকেট শিকার করেছেন রিশাদ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর