মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাষ্ট্রীয় শোকে স্থগিত বিপিএল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ২০২৬-এর ৩০ ডিসেম্বর নির্ধারিত এবং পরবর্তীতে স্থগিত হওয়া ম্যাচগুলো আগামী ৪ জানুয়ারি ২০২৬ সিলেটে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে ৩১ ডিসেম্বর (বুধবার) সাধারণ ছুটি থাকায় সেদিন কোনো বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হবে না।

তবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১ ও ২ জানুয়ারি নির্ধারিত বিপিএলের ম্যাচগুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিসিবি।

এদিকে, ৫ জানুয়ারি ২০২৬ থেকে পরবর্তী ম্যাচগুলোর সংশোধিত সূচি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে।এছাড়া ৩০ ডিসেম্বর ম্যাচের সময়সূচি ও স্থগিত ম্যাচ পুনর্নির্ধারণ সংক্রান্ত যে নোটিশ আগেই দলগুলোর কাছে পাঠানো হয়েছিল, সেটি বাতিল করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর