বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হজব্রত পালনের খরচ যৌক্তিক পর্যায়ে আনা হবে: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ২:২৩ অপরাহ্ন

পবিত্র হজব্রত পালনের খরচ যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার সম্ভাব্য সব উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।  

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে নগরের ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ কমপ্লেক্সে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের ছাত্রসমাজসহ আপামর জনসাধারণ অংশ নিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাদরাসার শিক্ষার্থীরাও জুলাই বিপ্লবে অসাধারণ ভূমিকা রেখেছে, জুলুম-নির্যাতনের শিকার হয়েছে।
আমাদের গণমাধ্যমগুলোতে সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা যেভাবে তুলে ধরা হয়েছে সেভাবে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরা হয়নি।আহত শিক্ষার্থীদের আশ্বস্ত করে ধর্ম উপদেষ্টা বলেন, এ আন্দোলনে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকার কাজ করছে। সরকারের পাশাপাশি  বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও দানশীল ব্যক্তিবর্গ আহতদের পাশে এসে দাঁড়িয়েছে। আহতদের চিকিৎসা জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, যে সব শিক্ষার্থীর বিরুদ্ধে বেআইনিভাবে মামলা দায়ের করা হয়েছে তাদের অব্যাহতির উদ্যোগ নেওয়া হবে।

দুপুরে বায়তুশ শরফ কমপ্লেক্সে পৌঁছালে বায়তুশ শরফের রাহবার আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী ধর্ম উপদেষ্টাকে স্বাগত জানান। সেখানে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয়কে স্বচ্ছ, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে সকালে উপদেষ্টা ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি ফাউন্ডেশনের সার্বিক বিষয়ে অবহিত হন এবং ইসলামিক ফাউন্ডেশনের সামগ্রিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর