মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিপিএলে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন যারা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। টুর্নামেন্টের আসন্ন আসরের জন্য ম্যাচ অফিশিয়ালদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারের বিপিএলে মোট ১০ জন আম্পায়ার দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৮ জন দেশি এবং ২ জন বিদেশি। দেশি আম্পায়ারদের মধ্যে রয়েছেন শরফউদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদসহ আরও কয়েকজন। বিদেশি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ ইয়াকুব ও রুচিরা পল্লীগুরুরুগে।

ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোট ৪ জন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রেফারি সাইমন টোফেল ছাড়াও তালিকায় রয়েছেন আক্তার আহমেদ শিপার, নিয়ামুর রশিদ রাহুল এবং সেলিম সাহেদ।

তবে এবারের বিপিএলে ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন না এহসানুল হক সেজান। আসন্ন যুব বিশ্বকাপে দায়িত্ব পালনের কারণে বিপিএলে তাকে পাওয়া যাচ্ছে না।

এদিকে বিপিএলের কনসার্ট আয়োজন নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিরাপত্তা ইস্যুর কারণে কনসার্ট বাতিল হতে পারে বলে আলোচনা চলছে। যদিও এখনই এ আয়োজন থেকে সরে আসতে চায় না বিপিএল গভর্নিং কাউন্সিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর