বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ফিফা দ্য বেস্টে বর্ষসেরা উসমান দেম্বেলে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৪:২৮ অপরাহ্ন

ইউরোপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতেছেন  প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। কিলিয়ান এমবাপে ও লামিনে ইয়ামালকে পেছনে ফেলে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।

সেরা কোচের পুরস্কারও জিতেছেন পিএসজির ট্যাকটিশিয়ান লুইস এনরিকে। বর্ষসেরা দলেও ছয়জন খেলোয়াড় নিয়ে স্পষ্ট দাপট দেখিয়েছে প্যারিসের ক্লাবটি। সেরা গোলরক্ষকের স্বীকৃতি পেয়েছেন পিএসজির হয়ে ইতিহাস গড়ে পরে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া জিয়ানলুইজি দোনারুমা।

পিএসজির হয়ে অবিশ্বাস্য এক মৌসুম কাটানোর স্বীকৃতি পেয়েছেন দেম্বেলে। ক্লাবের প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথে তিনি ছিলেন অন্যতম সেরা পারফর্মার। ইউরোপীয় জয়ের অভিযানে তিনি করেছেন আটটি গোল এবং ছয়টি অ্যাসিস্ট। ২০২৪-২৫ মৌসুমে মহাদেশীয় প্রতিযোগিতা ও লিগ ১ উভয় ক্ষেত্রেই মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় নির্বাচিত হন তিনি। পিএসজির ঘরোয়া ট্রেবল জয়ের পেছনেও ছিল তার অসামান্য অবদান। ২৮ বছর বয়সী এই খেলোয়াড় দলকে প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতেও ভূমিকা রাখেন। তবে ফাইনালে চেলসির কাছে হেরে যায় পিএসজি।

বার্সেলোনা ও স্পেন যথাক্রমে উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগ এবং উয়েফা ইউরোর ফাইনালে হেরে গেলেও আইতানা বোনমাতি এই দুই প্রতিযোগিতার মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ের পথেও এই মিডফিল্ড জাদুকর অনুপ্রেরণামূলক ভূমিকা পালন করেন। এর ফলে টানা তৃতীয়বার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর