সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

৯ কোটি ২০ লাখে টাইগার মোস্তাফিজকে কিনল কলকাতা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১:২০ পূর্বাহ্ন

২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে অর্থের ঝুলি খুলে বসল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান এবং অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে বিপুল অঙ্কের অর্থে দলে ভিড়িয়ে নিলামের টেবিলে ঝড় তুলেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি। মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়ার মাধ্যমে প্রথমবারের মতো কেকেআর-এর জার্সিতে দেখা যাবে ‘কাটার মাস্টার’কে। আইপিএলে এটি মোস্তাফিজের ষষ্ঠ দল হলেও, বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এই অঙ্কের দাম ওঠা একটি রেকর্ড। 

২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে দলে নিতে নিলামের শুরুতেই আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। এরপর লড়াইয়ে যুক্ত হয় চেন্নাই সুপার কিংস এবং শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বাংলাদেশি এই পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে নিজেদের করে নেয় কেকেআর।

অন্যদিকে, নিলামের সবচেয়ে আলোচিত নাম ছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। তাকে দলে ভেড়ানোর জন্য নিলামের টেবিলে রীতিমতো যুদ্ধ চলে। কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস শুরুতে আগ্রহ দেখালেও পরে চেন্নাই সুপার কিংসও লড়াইয়ে যোগ দেয়। শেষ পর্যন্ত সবাইকে ছাড়িয়ে ২৫ কোটি ২০ লাখ রুপির রেকর্ড মূল্যে গ্রিনকে দলে ভিড়িয়েছে কেকেআর।

নিলামে ডেভিড মিলার ২ কোটিতে দিল্লি ক্যাপিটালসে গেছেন। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ২ কোটিতে ভানিন্দু হাসারাঙ্গাকে এবং ২ কোটিতে এনরিখ নরকিয়াকে দলে নিয়েছে। ৭ কোটিতে ভেঙ্কেটেশ আইয়ার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গেছেন।

অভিষেক্ত উইকেটকিপারদের সেটে ১ কোটিতে কুইন্টন ডি কককে দলে নিয়েছে মুম্বাই, ২ কোটিতে বেন ডাকেটকে দিল্লি ক্যাপিটালস এবং ২ কোটিতে ফিন অ্যালেনকে কলকাতা দলে নিয়েছে। অভিষেক্ত পেসারদের প্রথম সেটে চড়া দামে দল পেয়েছেন মাথিশা পাথিরানা। লক্ষ্ণৌ, দিল্লি ও কলকাতার লড়াই শেষে ১৮ কোটিতে এই লঙ্কান পেসারকে দলে নেয় কলকাতা। ২ কোটি ভিত্তিমূল্যের জ্যাকব ডাফিকে সেই ভিত্তিমূল্যেই দলে নিয়েছে বেঙ্গালুরু।

অন্যদিকে, অভিষেক্ত স্পিনারদের প্রথম সেটে রবি বিষ্ণইকে ৭ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় রাজস্থান রয়্যালস এবং আকিল হোসেনকে ২ কোটিতে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। অনভিষিক্ত পেসারদের সেটে চমক দেখিয়েছেন প্রশান্ত বীর ও কার্তিক শর্মা। ৩০ লাখ ভিত্তিমূল্যের এই দুই ক্রিকেটার দল পেয়েছেন সমান ১৪ কোটি ২০ লাখ রুপিতে, দু’জনকেই দলে নিয়েছে চেন্নাই। অভিষেক্ত ব্যাটারদের দ্বিতীয় সেটে ৭৫ লাখ ভিত্তিমূল্যের পাথুম নিশাঙ্কাকে দিল্লি ক্যাপিটালস এবং ৭ কোটিতে জেসন হোল্ডারকে গুজরাট টাইটান্স দলে নিয়েছে।

নিলামে বেশ কিছু পরিচিত মুখ অবিক্রিত থেকেছেন। এদের মধ্যে রয়েছেন জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্ক (নিলামের শুরুতে), গাস আটকিনসন, রাচিন রবীন্দ্র, লিয়াম লিভিংস্টোন, উইয়ান মোল্ডার, রহমানুল্লাহ গুরবাজ, জনি বেয়ারস্ট্রো, জেমি স্মিথ, ম্যাট হ্যানরি, স্পেন্সার জনসন, আকাশ দীপ, শিভম মাভি, জেরাল্ড কোয়েতজি, ফজল হক ফারুকি, রাহুল চাহার, মাহিশ থিকশানা ও মুজিব উর রহমান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর