শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

করাচি নয়, রাওয়ালপিন্ডিতেই হবে বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট সিরিজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ২:২৭ অপরাহ্ন

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন টাইগাররা। সূচি অনুসারে আগামী ২১ আগস্ট এই মাঠেই গড়াবে সিরিজের প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল করাচিতে। তবে এবার ভেন্যুতে পরিবর্তন এনেছে পিসিবি। দুটি টেস্টই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। আর তাই শহর জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। 

দিন তিনেক আগে পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা গিয়েছিল করাচিতে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। কারণ স্টেডিয়ামটিতে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য সংস্কার কাজ চলছে। তবে গতকাল এক বিবৃতি দিয়ে ভেন্যুই পরিবর্তন করে দিয়েছে পিসিবি। অবশ্য এই পরিবর্তনের কারণ হিসেবে তারা সংস্কার কাজের কথাই বলেছে।

বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, ভেন্যুটিতে (করাচি) চলমান সংস্কার কাজ নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিসিবি সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করার পরে এবং অপারেশনাল ও লজিস্টিকাল বিষয়গুলো পর্যালোচনা করার পরে, রাওয়ালপিন্ডিতে দুটি টেস্ট আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি হবে পাকিস্তানে। যে কারণে স্টেডিয়ামগুলোর সংস্কার কাজ শুরু করেছে পিসিবি। তারই ধারাবাহিকতায় শুরু হয়েছে করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ। যে কারণে গত ১৪ আগস্ট পিসিবি জানায়, দ্বিতীয় টেস্টে দর্শকরা গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন না। এবার দুই টেস্টের জন্যই এক ভেন্যু নির্ধারণ করা হলো।

এদিকে দুই ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কারণে শহরটির নিরাপত্তা জোরদার করেছে রাওয়ালপিন্ডি ডিস্ট্রিক্ট পুলিশ ও নগর ট্রাফিক পুলিশ। ইতিমধ্যে শান্ত-সাকিবরা শহরটিতে রয়েছেন। গতকাল অনুশীলনও করেছেন। পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, টাইগারদের চলমান তিন দিনের অনুশীলনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করা হয়ে এবং রাওয়ালপিন্ডি পুলিশের ১ হাজার ৭০০-এর বেশি নিরাপত্তা কর্মী নিয়োজিত রয়েছেন। এছাড়া নগরের ট্র্যাফিকের দায়িত্বে রয়েছে ৩৫০ জনেরও বেশি ট্র্যাফিক ওয়ার্ডেন এবং অফিসার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর