শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন

আগামী ১২ থেকে ২১ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য  ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির জন্য আসন্ন এশিয়া কাপে অংশ নিতে যাওয়া দলগুলোর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগামী বছরের ১৫ জানুয়ারী থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ।

বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম।
আফগানিস্তান, শ্রীলংকা এবং নেপালের সাথে একই গ্রুপে খেলবে বাংলাদেশ। অন্য গ্রুপে আছে- পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়া।

প্রতিটি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে খেলবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, এমডি আবদুল্লাহ,  ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলেন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম ও এমডি সবুজ।

স্ট্যান্ডবাই : রাফি উজ্জামান রাফি, সানজিদ মজুমদার, ফারজান আহমেদ আলিফ, ফারহান শাহরিয়ার, আবদুর রহিম, দেবাশীষ সরকার দেবা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর