রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ব্রিসবেনে দিবা-রাত্রির টেস্টে এক দিনে সর্বোচ্চ রানের রেকর্ড অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৫:৫২ অপরাহ্ন

দিবা-রাত্রির টেস্ট ইতিহাসে এক দিনে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ক্রিকেট দল। 

ব্রিসবেনে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মিলে ৭ উইকেটে ৩৮৭ রান করেছে। ইংল্যান্ড ১ উইকেটে ৯ রান এবং অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৩৭৮ রান করে। ফলে ভেঙে যায় অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ছয় বছর আগের পুরানো রেকর্ড।

গত ছয় বছর ধরে দিবা-রাত্রির টেস্টে এক দিনে সর্বোচ্চ রানের রেকর্ড দখলে রেখেছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তান। ২০১৯ সালে অ্যাডিলেডে দিবা রাত্রির টেস্টে এক দিনে ৮ উইকেটে ৩৮৩ রান করেছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তান।

ঐ টেস্টের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া ২ উইকেট ২৮৭ এবং পাকিস্তান ৬ উইকেটে ৯৬ রান করেছিল। ম্যাচটি ইনিংস ও ৪৮ রানে জিতেছিল অসিরা।

দিবা-রাত্রির টেস্টের একদিনে তৃতীয় সর্বোচ্চ রান অস্ট্রেলিয়া-ভারত ম্যাচে। ২০২৪ সালে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৫১ রান এবং ভারত ৫ উইকেটে ১২৮ রান তুলেছিল। ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পায় অসিরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর