শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

দেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট : যুব ও ক্রীড়া উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ১:১১ অপরাহ্ন

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট।
জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ক্রীড়াবিদদের হাই পারফরমেন্স, ক্রীড়ার সামগ্রিক সফলতা অর্জন, ক্রীড়াবিদদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়া কৌশল ও নেতৃত্বগুণের উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে জাতীয় গৌরব অর্জনের লক্ষ্যে কাজ করবে এই ইনস্টিটিউট।
তিনি আরো বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সেন্টার অফ এক্সিলেন্স’ স্লোগানে নির্মিত হতে যাচ্ছে এই স্পোর্টস ইন্সটিটিউট।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে পরিকল্পনা এবং করণীয় সম্পর্কে গণমাধ্যমে ব্রিফিংকালে এ কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ ফলাফল অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা স্পোর্টস প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর কোলাবোরেশনের মাধ্যমে বিশেষায়িত স্পোর্টস সেবা ও অবকাঠামোগত সুবিধা প্রদান করবে।
তিনি বলেন,  স্পোর্টস এবং সাইন্সের মেলবন্ধন ঘটিয়ে ক্রীড়াক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ইউকে, ইউএসএ, চীন, ফ্রান্সসহ উন্নত অনেক রাষ্ট্র। বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউটের মাধ্যমে সে লক্ষ্যে পৌঁছাতে চায় বাংলাদেশও।
তিনি বলেন, এ সকল বিষয়ে লক্ষ্যে পৌঁছানো, সেবার মান নিশ্চিত করা এবং কাঙ্খিত ফলাফল পেতে বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউটে যুক্ত হবেন দেশ এবং দেশের বাইরের বিষেশজ্ঞরা। দ্রুততম সময়ে এ প্রকল্প বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বদ্ধ পরিকর। এদেশের ক্রীড়াঙ্গণের মানুষের জন্য সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে আশীর্বাদ হয়ে আসবে বাংলাদেশ স্পোর্টস ইন্সটিটিউট।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আরো বলেন, দেশের চলমান সঙ্কট কাটিয়ে ক্রীড়াঙ্গণের সকল ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ এবং কার্যক্রম চলমান রাখতে নানাবিধ উদ্যোগ গ্রহণ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
সভায় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর