বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ওমানকে গোল বন্যায় ভাসালো বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন

যুব হকি বিশ্বকাপে গ্রুপপর্ব শেষে চলছে স্থান নির্ধারণী লড়াই পর্বেও দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন বাংলাদেশের তরুণ তারকা আমিরুল। টুর্নামেন্টে নিজের তৃতীয় হ্যাটট্রিকসহ এবার ওমানের বিপক্ষে করলেন পাঁচ গোল। যা তাকে আরও উজ্জ্বল করেছে টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা হিসেবে।

আজ বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর) ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের যুবারা ওমানকে ১৩–০ ব্যবধানে বিধ্বস্ত করে। এই বড় জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন আমিরুল। পাঁচ গোল করে তার গোলসংখ্যা এখন দাঁড়াল ১২, যা বর্তমান টুর্নামেন্টে সর্বোচ্চ। স্পেনের ব্রুনো আভিলা ৮ গোল নিয়ে দ্বিতীয়, আর নিউজিল্যান্ডের জন্টি এলমেস ৭ গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন।

এদিন আমিরুল ছাড়াও দুর্দান্ত খেলেন দলের অন্যান্য সদস্যরাও। রাকিবুল হাসান করেন হ্যাটট্রিক, সাজু ও আবদুল্লাহ করেন দুটি করে গোল। একটি গোল করেন ওবায়দুল।

এর আগে গ্রুপপর্বে অস্ট্রেলিয়ার কাছে ৫–৩ গোলে হেরে শুরু করে বাংলাদেশ। এরপর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩–৩ ড্র এবং ফ্রান্সের বিপক্ষে ৩–২ গোলে হার। প্রথম দুই ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন আমিরুল, আর ফ্রান্সের বিপক্ষেও করেছিলেন একটি গোল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর